বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকচাপায় পিকআপ ভ্যানের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (২০) পিকআপ ভ্যানের হেলপার নিহত ও ভ্যানচালকসহ দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, চট্টগ্রাম থেকে নওগাঁগামী পিকআপ ভ্যানটি সেতুর ১৩ নম্বর পিলারের কাছে পৌঁছে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় অপর একটি ট্রাক পেছন থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com