বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেলেন মাহমুদা শারমিন নেলী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গুরুতর ঘটনা প্রতিরোধের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেয়েছেন দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী।

বৃহস্পতিবার সকাল ১১টায় ‘মুজিববর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার’ ময়মনসিংহ রেঞ্জের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় মাহমুদা শারমিনকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মেলন কক্ষে এ সাফল্যের স্বীকৃতির জন্য এএসপি পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ (বিপিএম)।

এ সময় অন্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁইঞা, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com