বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নূর কামরুন নাহারের ‘জলরঙে আঁকা’র পাঠ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কথাসাহিত্যিক ও কবি নূর কামরুন নাহারের প্রথম উপন্যাস ‘জলরঙে আঁকা’র দ্বিতীয় সংস্করণের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা সংস্থা ‘সরলরেখা’র আয়োজনে রাজধানীর দীপনপুরে এ পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ, কথাশিল্পী ঝর্না রহমান, ফরিদুর রহমান, নুরুল কবির নাসিম, কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, আমিনুল ইসলাম, তপনবাগচী, কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী, কথাশিল্পী রোকেয়া ইসলাম, সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার পরিকল্পনা সম্পাদক আরশাদ সিদ্দিকী, দেশকালের গীতিকার শহিদুল্লাহ ফরাজী ,কথাশিল্পী মিলা মাহফুজা, কথাশিল্পী ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক সালমা আব্দুল্লাহ, কে এম কামাল, আমীর আলী মাহমুদ জনসংযোগ কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামন টিপু, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সেলিমমিয়া পেট্রো বাংলার ডিজি এম তরিকুল ইসলাম খান রবিন।

কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘নূর কামরুন নাহার নিজের জায়গা করে নিচ্ছে তার স্বতন্ত্র বৈশিষ্ট্যে। তার সাবলীল ভাষা খুব সহজেই পাঠককে টেনে নিয়ে যায়। উপন্যাসের চরিত্রগুলো সাহস দেখাতে পারেনি। তারা সমাজ বাস্তবতার কাছে পরাজিত হয়েছে।’

অভিনেতা খায়রুল আলম সবুজ বলেন, ‘তার গল্পের ভাষা বাধাহীন এগিয়ে চলে। তার বিষয় নির্বাচন ও প্রকাশসাহসী। কোনো জড়তা নেই। সে কথাসাহিত্যিক হিসেবে অনেক দূর যাবে এটাই আমার বিশ্বাস।’

কথাসাহিত্যিক ঝর্না রহমান বলেন, ‘নূর কামরুন নাহারের গল্পের ভাষা ও বিষয়বস্তু এমন যে গল্পমনে গেঁথে যায়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-লেখক নাহার আহমেদ, লেখক সুলতানা আজিম, কবি বকুল আশরাফ, হাসান ওয়াহিদ, দুলাল সরকার, রুদ্র হাসান, সাংবাদিক নুরুজ্জামান দেলোয়ার, মিরন মহিউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ড. শামীম আরা, বাংলাদেশ শিশু একাডেমির গ্রন্থাগার বিভাগের বিভাগীয় প্রধান রেজিনা আক্তার, সাবিনা মোস্তফা প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি কামরুজ্জামান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com