বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

চবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে.এম নূর আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনাও দেওয়া হয়। এতে বলা হয়- বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার র‌্যাগ ডে, নবীন বরণ, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল নালা-নর্দমা, বিভিন্ন হলের ক্যান্টিন, কমনরুম, ডাইনিং হল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং

প্রত্যেক বিভাগ/ইনস্টিটিউটে দিনের প্রথম ক্লাসের শুরুতে অন্তত ৫ মিনিট করোনা ভাইরাস সংক্রান্ত ব্রিফিং দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এস এম মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি সবাই নিজেদের স্বার্থে নিষেধাজ্ঞা মেনে চলবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com