বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

রাজধানীর কাউলায় গণধর্ষণের শিকার কিশোরী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাউলা এলাকার একটি জঙ্গলের ভেতর ১৪ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। শনিবার সকালে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে ওসিসির সমন্বায়ক ডা. বিলকিস বেগম বলেন, ‘ধর্ষণের অভিযোগে শনিবার সকালে মেয়েটি আমাদের এখানে এসেছে। তার ফরেনসিক করানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর গণধর্ষণের শিকার হয়েছে কিনা তার পূর্নাঙ্গ রিপোর্ট জানা যাবে। বর্তমানে মেয়েটির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

অসুস্থ কিশোরীটিকে হাসপাতালে নিয়ে আসে এক কিশোর। সে জানায়, ওই কিশোরীসহ তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে। রাত আড়াইটার দিকে স্থানীয় রাজুসহ তিনজন কিশোরীটিকে ডেকে কাউলার একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে তিনিসহ অন্যরা কিশোরীকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মেয়েটি গণধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com