শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

দেশের বাজারে নতুন দুই স্মার্টফোন আনল রিয়েলমি

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের দুটি জনপ্রিয় ফোন রিয়েলমি ৫আই ও রিয়েলমি সি২। টেক-ট্রেন্ডি তরুণ গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যে আজ রাজধানীর সিক্স সিজন হোটেলে এক অনলাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের বাজারে ফোন দুটি উন্মুক্ত করেছে রিয়েলমি।

রিয়েলমি ৫আই এর মূল্য পড়বে ১২,৯৯০ টাকা এবং রিয়েলমি সি২ এর মূল্য ৮,৯৯০ টাকা।

অনুষ্ঠানে রিয়েলমি বাংলাদেশের ব্রান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, ‘প্রতিটি প্রাইজ রেঞ্জের মধ্যে চমৎকার ডিজাইন এবং ফিচারের সমন্বয়ে মানসম্মত স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি। বর্তমানের ফ্যাশনসচেতন এবং ডেয়ার টু লিপ উদ্দীপনায় বিশ্বাসী টেক-ট্রেন্ডি তরুণ প্রজন্মের জীবনধারাকে আরো আনন্দময় করে তোলার জন্য দুটি ফোনেই আমরা অত্যাধুনিক সব ফিচার নিয়ে হাজির হয়েছি।’
রিয়েলমি ৫আই

সারাদিনের ব্যবহার ও ৩০ দিনের স্ট্যান্ডবাই সুবিধার জন্য ৫আই স্মার্টফোনে সংযোজন করা হয়েছে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি, ১১ ন্যনোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং ২.০ গিগাহার্জের অপারেটিং ক্ষমতাসম্পন্ন প্রসেসর দিবে চমৎকার গেমিং অভিজ্ঞতা।

‘সানরাইজ ডিজাইনের’ হালকা এই ফোনটি পাওয়া যাবে অ্যাকুয়া ব্লু এবং ফরেস্ট গ্রিন রঙে। জার্মানির ফাইভ অ্যাক্সিস রেডিয়াম কার্ভিং প্রযুক্তিতে ৬০০ মিনিটের পলিশে তৈরি করা হয়েছে ফোনটির পেছনের ক্রিস্টাল ডিজাইন।

রিয়েলমি ৫আই এর অনন্য ইমেজিং দক্ষতাসম্পন্ন কোয়াড ক্যামেরার জন্যে ব্যাপকভাবে প্রশংসিত। সব চমৎকার ছবি তোলার জন্য ৪টি রিয়ার ক্যামেরার মধ্যে থাকছে ৮ মেগাপিক্সেলের ১১৯ ডিগ্রি আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্টেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের আল্ট্রা-ম্যাক্রো লেন্স। রাতের আঁধারে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ছবি তোলার জন্য ব্যবহার হয়েছে উন্নত অ্যালগরিদমের নাইটস্কেপ ২.০। মূল ক্যামেরায় আরো উন্নত স্ট্যাবিলাইজেশনের ব্যবহারে ভিডিও ধারণ হবে আরো স্থিতিশীল।

রিয়েলমি সি২

ডিউড্রপ ও ডায়মন্ড-কাট নকশার এই ফোনটিতে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট ব্যবহার করা হয়েছে। দৈনন্দিন সব কাজ নিমেষেই করে ফেলতে সাহায্য করবে ফোনটির ২.০ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন অক্টাকোর প্রসেসর। সাথে থাকছে ১৯.৫:৯ অনুপাতের এইচডি+ ডিসপ্লে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে ক্রোমা বুস্টের ব্যবহারে ছবি হবে আরো প্রাণবন্ত। এছাড়াও থাকছে ১০৮০পিক্সেলে ভিডিও এবং স্লো-মোশন ভিডিও রেকর্ডিং এর সুবিধা। ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং কোরপাইলট প্রযুক্তি ব্যাটারির কর্মদক্ষতাকে বাড়িয়ে সারাদিনের প্রয়োজন মেটাবে। ডায়মন্ড ব্লু এবং ডায়মন্ড ব্ল্যাক রঙে রিয়েলমি সি২ পাওয়া যাবে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধায়।

দেশের শীর্ষ ই-কমার্স সাইট দারাজ ডটকমে আগামী ১৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত রিয়েলমি সি২ এর ফ্ল্যাশসেল মূল্য হবে মাত্র ৭,৯৯০ টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com