বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভূঞাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার পলশিয়া গ্রামের আ. হামেদের ছেলে রানা বাবু (১৬) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে জাকারিয়া (২০)।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিত ওই স্কুল শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের সময় উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিতের রানা বাবু। এতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হন তিনি।

গত সোমবার রাতে প্রকৃতির ডাকে ওই শিক্ষার্থী ঘর থেকে বের হলে রানা বাবুসহ সংঘবদ্ধ চারজন মিলে জোরপূর্বক ওই ছাত্রীকে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে যায়। পরে সেখানে রানা বাবু ও তার বন্ধু জীবনের সহযোগিতায় উপজেলার ৪নং পুনর্বাসন গ্রামের বাদশার ছেলে সুজন ও পলশিয়া গ্রামের খালেকের ছেলে জাকারিয়া মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ধর্ষণের বিষয়টি তার পরিবারের কাছে জানায় মেয়েটি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ৯ মার্চ রাতে ওই চারজন সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে জাকারিয়া ও সুজন ধর্ষণ করে। আটক রানা বাবু ও জাকারিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষিত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আটক দুইজনকে সোমবার দুপুরে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com