বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁপাইনবাবগঞ্জে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিদেশ থেকে আসা ৩শ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত কয়েক দিনে বিদেশ থেকে ৩শ জন চাঁপাইনবাবগঞ্জে এসেছেন। তাদেরকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে নিয়ম মেনে থাকতে বলা হয়েছে।
এই ৩শ জনের মধ্যে ৪০ জন ভারতীয় ও দুইজন নেপালি রয়েছে। ভারতীয় আত্মীয়ের বাড়ি এসেছেন এবং নেপালি দুইজন ছাত্র। এ দেশি ২৫৮ জন চিকিৎসা শেষে ভারত থেকে সোনা মসজিদ ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে এসেছেন।
এছাড়া কয়েকজন অন্যান্য দেশ থেকে শাহজালাল বিমানবন্দর দিয়ে চাঁপাইনবাবগঞ্জ এসেছেন। তারা করোনাভাইরাস নেগেটিভ। তাদের কাছে পরীক্ষা রিপোর্ট রয়েছে।
নগরকন্ঠ.কম/এআর