বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ‌্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে এ ম্যুরাল উন্মোচন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঋণ পরিশোধ করার মতো নয়। কারণ, তিনি আমাদের একটি দেশ দিয়ে গেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ‌্যান্ড কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ‌্যাপক ড. মোকবুল হোসেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ‌্যাপক হবিবুর রহমান, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক ডা. এস আর তরফদার, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ‌্যাপক তানবিরুল আলম, কলেজ পরিদর্শক হাবিবুর রহমান প্রমুখ। এ সময় স্কুল ও কলেজ শাখার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com