বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বগুড়ায় ৭ লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়া জেলায় ৭ লাখ ৭ হাজার ৫৩৫ জন শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়া হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আযম চৌধুরী।

সিভিল সার্জন জানান, আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হবে ‘হাম-রুবেলা টিকা প্রদান ক‌্যাম্পেইন’। ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। বগুড়ায় ১৮ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com