বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

করোনাভাইরাস: শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস প্রতিরোধে বাগেরহাটের সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিকুইড হ্যান্ডওয়াশ, সাবান বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার রাংদিয়া কলেজিয়েট স্কুলে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, রাংদিয়া কলেজিয়েট স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর ফজলে সাইদ ডাবলু, ক্রীড়া সংগঠক এম এ রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, প্রথম দিনে যাত্রাপুর ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ বিতরণ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com