বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

চবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তিন সপ্তাহ বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

সোমবার দুপুর আড়াইটায় তিনি এ তথ্য নিশ্চিত করেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় সর্তকতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য বলেন, আমরা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় ৩ সপ্তাহ বন্ধ ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। তবে বিকাল চারটায় প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

একই দিন মুজিববর্ষের অনুষ্ঠান শেষে দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হবে বলেও জানান উপাচার্য।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com