বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

মহাখালীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রয়েল ফিলিং স্টেশনের পাশে বহুতল ভবনের সপ্তম তলার একটি অফিস কক্ষে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার দুপুর ২টা ৫২ মিনিটে আগুনের সংবাদে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করে ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রবিবার দুপুর ২টা ৫২ মিনিটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেওয়া খবরে একটি টহল গাড়িসহ মোট তিনটি ইউনিট আগুন নির্বাপণের জন্য পাঠানো হয়। পরে আরও পাঁচটি পাঠানো হয়। মোট আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com