শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:০১ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল নিয়ে হাজির গুগল

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ৪৯তম জাতীয় দিবস। বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন আজ। বেদনাকে প্রতিজ্ঞায় পরিণত করে যুদ্ধের শপথ নেওয়ার দিন আজ।

যেকোনো বিশেষ দিনে অভিনব ডুডল বানাতে পটু বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বাঙালির আবেগের এ দিবসকে গুরুত্ব দিয়ে হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে গুগল।

ডুডলে দেখা যায়, লাল-সবুজে ঘেরা বিলের মধ্যে ফুটে থাকা শাপলা ফুলের অসাধারণ দৃশ্য। ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস–সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল।

গুগলের পেজে বাংলাদেশের জাতীয় পতাকার প্রশংসা করে স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয়েছে। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com