মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনার সন্দেহ থাকায় মৃতদের রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ।
তিনি বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে সর্দি কাশি উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই দিন রাতেই একজন মারা যান। আর অন্যজন বুধবার সকালে মারা যান।
ডা. আলাউদ্দিন আল আজাদ আরও বলেন, রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। নেগেটিভ আসলে পরিবারের কাছে হস্তান্তর করবে। আর পজেটিভ আসলে বিধি অনুযায়ী দাফন করা হবে।
নগরকন্ঠ.কম/এআর