মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর পল্লবী এলাকায় একটি বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় লোকজন চলাচলে সীমিত করা হয়েছে এবং আইন-শৃঙ্খলাবাহিনী এসব নজরদারী করছে বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশর মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ।
তিনি জানিয়েছেন, টোলারবাগে করোনা আক্রান্তের ঘটনায় ২ ব্যক্তির মৃত্যুর পর পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়। আর ওই ঘোষণার পর থেকে পুলিশের নজরদারী জোরদার করা হয়েছে। তাছাড়া, পল্লবিতে আইইডিসিআর এর নির্দেশনায় নতুন করে একটি বাড়ি লকডাউনের পাশাপাশি পুরো এলাকার চলাচল সীমিত করা হয়েছে । পর্যাপ্ত পরিমাণ পুলিশ সেখানে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সুত্র জানায়, টোলারবাগ এলাকা লকডাউন ঘোষণার পর থেকে পুলিশ টোলারবাগের প্রবেশ পথে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কিছু মানুষ জরুরি প্রয়োজনে এলাকা থেকে বের হচ্ছেন। তবে ওই এলাকায় জনসাধারণের চলাচল একেবারে সীমিত করা হয়েছে। পল্লবির যে বাড়িটি লকডাউন করা হয়েছে ওই বাড়িতে করোনা আক্রান্ত রোগী আছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়টি পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত হতে পারেনি বলে জানা গেছে।
নগরকন্ঠ.কম/এআর