শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমাল নগদ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস মহামারি মোকাবিলায় মৎস্য, ডেইরি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি সবাইকে দেশের সংকটে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনেদেন ‘নগদ’ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমিয়ে ৬ টাকায় নিয়ে এসেছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের সংকটে সবাইকে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানান। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ‘নগদ’-এর খরচ কমানোর জন্য পরিকল্পনা করেন।

এরই অংশ হিসেবে ‘নগদ’ নিয়ে এসেছে ‘স্বাধীন মার্চেন্ট’। এখন থেকে প্রতি হাজারে মাত্র ৬ টাকা খরচ করে একজন ‘নগদ’ ‘স্বাধীন মার্চেন্ট’ ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রয়োজনে ক্রয়কৃত মালামালের পেমেন্ট হিসেবে আরেকজন ‘স্বাধীন মার্চেন্ট’কে পেমেন্ট করতে পারবেন।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদ’ মনে করে, ক্ষুদ্র ব্যবসায়ী বাঁচলে মানুষ বাঁচবে। এ কারণে দেশের এই সঙ্কটময় মূহুর্তে রাষ্ট্রীয় সেবা ‘নগদ’ পাঁচ ধরনের ব্যবসা ও ব্যবসায়ীর পাশে দাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ (ফার্মেসি), নিত্যপ্রয়োজনীয় দ্রব্য (গ্রোসারি), পোস্ট অফিস, বাজার এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

এছাড়া মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় দেশে লকডাউনের শুরু থেকে মোবাইল অপারেটরগুলোর সাথে কথা বলে সারা দেশের মোবাইল টপ-আপ রিটেইলারদের ডিজিটালি টাকা কেনার ব্যবস্থা করে ‘নগদ’। এর ফলে রবি, বাংলালিংক ও টেলিটক-এর রিটেইলাররা চাইলেই যেকোনো সময় মোবাইলে ডিজিটালি টপ-আপ কিনতে পারছেন ‘নগদ’-এর মাধ্যমে।

এছাড়া প্রতিষ্ঠানটি দেশের এমন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তার বিজ্ঞাপন বাজেট কমিয়ে এনে সেই টাকা লেনদেন খরচ কমানোর কাজে ব্যবহার করছে। পাশাপাশি ‘নগদ’-এ প্রথম ১০০০ টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সেটেলমেন্ট চার্জ শূন্য করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশের ৪৯২টি উপজেলায় অসহায় মানুষদের মধ্যে খাবার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাক বিভাগের তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে বিতরণ করছেন ‘নগদ’-এর কর্মীরা। ‘নগদ’ বিশ্বা করে, ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com