সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

২৩ এপ্রিল: হাসতে নেই মানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম :

* জোকস-১

গভীর রাতে বাবু আর ডাবু নামের দুই মাতাল রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছে-

বাবু: হায় খোদা! জীবনে এত বড় লম্বা সিঁড়ি আর টপকাইনি। শেষই হচ্ছে না…
ডাবু: আরে সিঁড়ির কথা বাদ দে! আমি চিন্তা করতেছি রেলিংগুলা এত নিচে দিলো ক্যান? কত ঝুঁকতেছি মাগার হাতে নাগালই পাই না!

* জোকস-২

একদিন একটি আন্ডারওয়্যার কিনতে গেছে নান্টু-

বিক্রেতা: এ ডিজাইনটা নেন স্যার! রংটা চমৎকার আর পরেও আরাম পাবেন।

নান্টু: দাম কতো এটার?

বিক্রেতা: ছয়শত টাকা স্যার।
নান্টু: পার্টিতে পরার আন্ডারওয়্যার দরকার নাই আমার। প্রতিদিন ব্যবহারের জন্য কম দামের আন্ডারওয়্যার দেখাও…

* জোকস-৩

যৌতুকবিরোধী অনুষ্ঠানে বক্তা বলছেন, ‘এক অর্থে দেশের সব পরিবারই যৌতুকবিরোধী।’ এমন সময় দুষ্টু ছেলেটা দাঁড়িয়ে বলল, ‘তবে তারা যৌতুক দেয়ার বিরুদ্ধে, নেয়ার বিরুদ্ধে না।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com