সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

খুমেক চিকিৎসকের অবস্থার অবনতি, ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিক‌্যাল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন‌্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ‌্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

তিনি বলেছেন, খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com