সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

২৪ এপ্রিল: হাসতে নেই মানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম :২৪ এপ্রিল ২০২০
* জোকস-১

অসুস্থ ছেলেকে দেখতে গ্রাম থেকে এসেছেন বাবা। ছেলের রুগ্ন মুখ দেখে কুসংস্কারপ্রবণ বাবা বললেন-

বাবা: তোর ওপর মারাত্মক এক ডাইনির ছায়া দেখতে পাচ্ছি আমি।
ছেলে: মুখ সামলে কথা বলো বাবা! তোমার বউমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা সহ্য করব না আমি।

* জোকস-২

অপরিচিত এক তরুণীর রূপে মুগ্ধ হলো এক তরুণ। তারা দু’জন এক রাস্তায় পাশাপাশি হাঁটছে। ছেলেটি মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবে ভাবলো। তাই অতি মোলায়েম কণ্ঠে বলল-

তরুণ: এই যে, একটু শুনুন, প্লিজ!
তরুণী: জ্বী আঙ্কেল, বলুন!

* জোকস-৩

প্রেমিক মারাত্মক অপরাধ করে ফেলেছে। তাই প্রেমিকার অভিমান ভাঙাতে ফোনে অনুনয়-বিনয় করছে-

প্রেমিক: এবারের মতো মাফ করে দাও।

প্রেমিকা: না, তুমি আমার মন ভেঙে দিয়েছো।

প্রেমিক: আবার জোড়া লাগিয়ে দেব।

প্রেমিকা: পারবে না।

প্রেমিক: বিশ্বাস কর, আমি পারব।

প্রেমিকা: তোমার ঘরের পানির গ্লাসটাকে মাটিতে আছাড় মার তো।

প্রেমিক: মারলাম, জোরে মেরেছি।

প্রেমিকা: এবার ভাঙা টুকরাগুলো জোড়া লাগাও।

প্রেমিক: কিভাবে জোড়া লাগাব! গ্লাস-ই তো ভাঙেনি!

প্রেমিকা: কেন! ভাঙেনি কেন?
প্রেমিক: পানির গ্লাসটা তো স্টিলের!

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com