সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

২৫ এপ্রিল: হাসতে নেই মানা

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : ২৫ এপ্রিল ২০২০

* জোকস- ১

প্রশ্নকর্তা: ব্যাচেলর ও সুখী দম্পতির মধ্যে পার্থক্য কী? প্রার্থী: ব্যাচেলর অবস্থায় দেখবেন সুখী দম্পতির ছড়াছড়ি। আর বিয়ের পর চোখে পড়বে সুখী ব্যাচেলরদের আনন্দ-উচ্ছ্বাস।

প্রশ্নকর্তা: তাহলে বেইজ্জতি আর স্ত্রীর মধ্যে সম্পর্ক কী?
প্রার্থী: দুটোই এক আজব জিনিস, অন্যের হলে ভালো লাগে!

* জোকস- ২

সৌরজগৎ সব দেখে ফেলি মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান দেয়ার ক্ষেত্রে আমার পরিবারের ধারে-কাছে নেই নাসা। যেমন- শিশুকালেই মা আমাকে তার ভাই চাঁদের (চাঁদ মামার) সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং হরদম চাঁদের টুকরো বলে ঘোষণা করতেন।

এরপর বড় হতেই বাবার এক চড়ে চোখে সর্ষেফুল মানে চাঁদ-তারা, সৌরজগৎ সব দেখে ফেলি। বিয়ের পর তো বউ দিনে-দুপুরে আমাকে তারকা, ধূমকেতু দেখিয়ে ছাড়ছে। সন্তানদের কেউ কেউ তো বড় হয়ে আমাকে ব্ল্যাকহোল ভ্রমণ না করিয়ে ছাড়বে না।

* জোকস- ৩

১ম বন্ধু: আর বলিস না, আমরা স্বামীরা হচ্ছি সিনেমার মতো।

২য় বন্ধু: যেমন?

১ম বন্ধু: আমাদের একজন প্রযোজনা করেন আরেকজন পরিচালনা করেন।

২য় বন্ধু: খুলে বলো বন্ধু।
১ম বন্ধু: এ ক্ষেত্রে প্রযোজক হচ্ছেন আমার মা আর পরিচালক হচ্ছেন আমার স্ত্রী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com