সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

২৭ এপ্রিল: হাসতে নেই মানা

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : ২৭ এপ্রিল ২০২০
* জোকস-১

শিক্ষক: ইংরেজি ‘ওয়াইফ’ শব্দটি কিভাবে এলো?

ছাত্র: এটি আসলে অন্য দুটি শব্দের সংকোচন, স্যার!

শিক্ষক: মানে? বুঝিয়ে বল!

ছাত্র: স্যার, ইংরেজরা খুব কায়দাবাজ জাত। তারা দুটি শব্দ থেকে এই শব্দটিকে বানিয়েছে।

শিক্ষক: কিভাবে সেটা বল।

ছাত্র: স্যার, ‘ওয়াইল্ড লাইফ’ শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফ…
শিক্ষক: বেতিয়ে তোকে লাল করে ফেলব বেয়াদব! তবে তা করছি না- কারণ, মনে হচ্ছে তোর কথা সত্যও হতে পারে…

* জোকস-২

দুর্গম পাহাড়ি অঞ্চলে জুয়ার আড্ডায় হানা দিয়েছে পুলিশ। দৌড়ে পালাচ্ছে জুয়াড়ির দল। একজন উল্টো দৌড়ে এসে পুলিশের গাড়িতে উঠে পড়ল। অবাক পুলিশ অফিসারের প্রশ্ন-

পুলিশ: তুই ব্যাটা নিজ থেকে দৌড়ে এসে ধরা দিলি কেন?
জুয়াড়ি: স্যার, গত সপ্তায়ও রেইড দিছিলেন এইখানে, ১০ জনের সঙ্গে আমিও ধরা পড়ছিলাম। কিন্তু বসার সিট পাইনি গাড়িতে। দাঁড়ায়া দাঁড়ায়া ঝাঁকি খাইতে খাইতে যাইতে বহুত কষ্ট। তাই…

* জোকস-৩

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর অনেক বিষয়েই অনৈক্য হয়। তবে একটি বিষয়ে দু’জনই একই রকম আচরণ করে। এটি হচ্ছে- বেড়াতে যাওয়ার সময় স্ত্রী যখন বলে, মাত্র ৫ মিনিটে তৈরি হচ্ছি লক্ষ্মীটি; আর বাসায় অপেক্ষমান স্ত্রীকে যখন স্বামী ফোনে বলে, মাত্র ৫ মিনিটেই ফিরছি জানু…

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com