শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ইফতারে খুব সহজে বানাতে পারেন ফিশ বল

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : বাইরের কেনা আইটেমের পরিবর্তে ইফতারে খুব সহজে ঘরেই তৈরি করে দিতে পারেন ফিশ বল।

স্বাস্থ্যকর ফিশ বল তৈরি করা খুবই সহজ, সময়ও লাগে মাত্র ১০ মিনিট, শিখে নিন।

উপকরণ: মাছের কিমা (পছন্দমতো) ১ কাপ, পাউরুটি ২ পিস, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, আদা-রসুন বাটা আধা চা-চামচ, লবণ ও তেল পরিমাণমতো।

প্রণালী: মাছের কিমা, পাউরুটি (পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে), গোলমরিচের গুঁড়া, আদা-রসুন বাটা একসঙ্গে মেখে গোল বল করে ডুবু তেলে ভেজে নিন।

পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com