সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

২৯ এপ্রিল: হাসতে নেই মানা

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : ২৯ এপ্রিল ২০২০.

* জোকস- ১

বাবা আর ছেলের সম্পর্ক বন্ধুর মতো। একদিন বাবা গাড়ি চালাচ্ছে, ছেলে পাশের সিটে বসে আছে।

বাবা: ফ্রেন্ড, একটা বিষয় তোমাকে জানাতে চাচ্ছি; তবে বিষয়টা তোমাকে আহত করবে মনে হচ্ছে।

ছেলে: আমিও একটা বিষয়ে তোমার কাছে দোষ স্বীকার করতে চাচ্ছি, দোস্ত। বিষয়টা না বলে স্বস্তি পাচ্ছি না।

বাবা: তো আমিই আগে বলি। আমার না ফেসবুকে আমার চেয়ে বেশি বয়সের একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে।
ছেলে: ওটা আমারই ফেক আইডি! পারলে ক্ষমা করিস, দোস্ত!

* জোকস- ২

খুব আবেগঘন কথা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে। হঠাৎ স্ত্রীর কথায় স্বামীটি কিছুটা হতভম্ব-

স্ত্রী: জানপাখি, আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে?

স্বামী: কী বলছো? আমি তো স্রেফ পাগল হয়ে যাবো! তুমি বলছো বিয়ে?

স্ত্রী: লক্ষ্মীটি, অমন করছো কেন? এটা একটা বাস্তববাদী প্রশ্ন। উত্তর সেভাবেই দাও। বলই না দেখি- আমি না থাকলে তুমি বিয়ে করবে কি-না?
স্বামী: আসলে আমি তো তখন পাগল হয়ে যাবো। আর পাগলে কী না করে…

* জোকস- ৩

স্ত্রী: আমি চলে গেলে তুমি আবার বিয়ে করবে?

স্বামী: কী আর করবো? চলতে তো হবে?

স্ত্রী: আমার দামি দামি গয়না তোমার নতুন বউ পরবে?

স্বামী: মন চাইলে পরবে; এতে আমার কী বলার আছে!

স্ত্রী: আমার হীরা বসানো প্রিয় জুতা! ওগুলোও কি তাকে পরতে দেবে?

স্বামী: না, এই ক্ষেত্রে একটু সমস্যা আছে!

স্ত্রী: তার মানে তুমি চাও না, আমার পছন্দের জুতা অন্য কেউ পরুক?

স্বামী: আরে না! ওর পা তো ৬ নম্বর আর তোমার হচ্ছে ৭ নম্বর। হবে না…
স্ত্রী: আমি আগেই সন্দেহ করছিলাম! এতদিনে ধরতে পারলাম তোরে! তিন তলার ওই মডেলের প্রেমে পড়েছিস তুই… আজ তোর একদিন কী আমার একদিন…

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com