সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনার নমুনা পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লা মেডিক‌্যাল কলেজে করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে রোগী দেখা শুরু হয়।

এর আগে গত ২৭ এপ্রিল সোমবার মেডিক‌্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনাভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন উদ্বোধন করেন জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার।

মেডিক‌্যাল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের প্রধান ডা. কান্তি প্রিয় দাশ জানান, এই ল্যাবরেটরিতে প্রতিদিন সর্বোচ্চ ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব। নমুনার ফলাফল ঢাকায় প্রেরণ করা হবে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হবে।

আগামী কয়েকদিনের মধ্যে ৫০০ শয্যার কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের কিছু যন্ত্রপাতি স্থাপন শেষে কয়েকদিনের মধ্যেই ডেডিকেটেড কোভিট-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com