সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

৩০ এপ্রিল: হাসতে নেই মানা

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : ৩০ এপ্রিল ২০২০.
* জোকস-১

শিক্ষক: দুনিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?

ছাত্র: খুবই সহজ উত্তর, স্যার!

শিক্ষক: জানলে বল তাড়াতাড়ি!
ছাত্র: মাটিতে, স্যার!

* জোকস-২

কলেজের মেয়েদের দেখা যায়

ইভটিজার পিন্টু কথা বলছে মহল্লার ভদ্র ছেলে মিন্টুর সঙ্গে-

পিন্টু: দোস্ত, ওই নারিকেল গাছটায় উঠলেই তো পাশের ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়েদের দেখা যায়!

মিন্টু: তা যেতে পারে। তবে উপরে উঠে শক্তহাতে ধরে রাখিস গাছ।

পিন্টু: কেন? কেন?
মিন্টু: না হলে মেডিকেল কলেজের ছাত্রীদের দেখাও ভাগ্যে জুটে যাবে।

* জোকস-৩

মেয়েটি তাকিয়ে কেমন মুচকি হাসছে!

প্রেমিক-প্রেমিকা পার্কে বসে বাদাম খাচ্ছে-

প্রেমিক: দেখ দেখ! গোলাপি জামা পরা মেয়েটা আমার দিকে তাকিয়ে কেমন মুচকি হাসছে!
প্রেমিকা: ও তো মুচকি হাসছে। আমি যখন প্রথম তোমায় দেখি ৫ মিনিট পর্যন্ত হাসি থামাতে পারি নাই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com