রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

২ মে: হাসতে নেই মানা

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম :০২ মে ২০২০.

* জোকস-১

১ম বন্ধু: বিয়ের সময়ে ছেলেরা শ্বশুর-শাশুড়িকে নিশ্চয়তা দেয়, ‘আপনার মেয়েকে সুখে-শান্তিতে রাখবো’।

২য় বন্ধু: হুম দেয়। তাতে কি?

১ম বন্ধু: কিন্তু কোনো মেয়ে বিয়ের পর স্বামীকে সুখে-শান্তিতে রাখবে বলে হবু শ্বশুর-শাশুড়িকে কোনো গ্যারান্টি দিয়েছে বলে শোনা যায় না।
২য় বন্ধু: আসলে মেয়েরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।

* জোকস-২

ভাঙা নাক আর ছেঁড়া ঠোঁটওয়ালা এক বক্সার গেছেন চোখের ডাক্তার দেখাতে-

ডাক্তার: ধারণা করছি, আপনি মাঝেমধ্যেই বিপজ্জনক কোনো খেলায় অংশ নেন!
বক্সার: জ্বি, মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেলি…

* জোকস-৩

রোগী: ডাক্তার সাব…

ডাক্তার: জ্বি বলেন, শুনছি।

রোগী: সমস্যা খুব জটিল।

ডাক্তার: কী সমস্যা, বলেন।

রোগী: আমার স্ত্রী কথা বললে তা আমি শুনতে পাই না! কী আজব অসুখ বলেন দেখি?
ডাক্তার: এটাকে অসুখ বলছেন কেন? এটা তো আপনার জন্য খোদার আশীর্বাদ! ইস, আমার যদি এমন হতো..

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com