শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপ : ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে করবেন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : সামাজিক যোগাযোগের জনপ্রিয় আরেকটি মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ।

যে কোনো ধরনের যোগাযোগ গোপন রাখতে আগে আইওএস ফোন ব্যবহারকারীদের জন্য একটি বাড়তি সুরক্ষার ব্যবস্থা করেছিল হোয়াটসঅ্যাপ। এনেছিল ফিঙ্গারপ্রিন্ট লক সুরক্ষাব্যবস্থা।

পরে তা অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন ২.১৯.২২১ (2.19.221) আপডেট করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষার এই বিশেষ ফিচার বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে তার ব্যক্তিগত চ্যাট ফিঙ্গারপ্রিন্ট লক করে সুরক্ষিত রাখতে পারেন।

অ্যান্ড্রয়েডের মার্শমেলো বা তার পরবর্তী ভার্সনে নতুন এই ফিচার কাজ করবে।

মোট তিনটি অপশনে এই হোয়াটসঅ্যাপ ফিচার ব্যবহার করা যাবে।

প্রথম অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধ করার সঙ্গে সঙ্গে তা লক হয়ে যাবে। দ্বিতীয় অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধের এক মিনিট পর ও তৃতীয় অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধের ৩০ মিনিট পর চ্যাট আবার লক হয়ে যাবে।

তৃতীয় অপশনটি ব্যবহার করা হলে একবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খোলার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি নিজে থেকে লক হবে না।

যদি গ্রাহক তৃতীয় অপশন ব্যবহার করেন তবে হোয়াটসঅ্যাপ খোলার পর ৩০ মিনিট পর্যন্ত তা নিজে থেকে লক হবে না।

সংস্থার মতে, নতুন এই ফিচারে হোয়াটসঅ্যাপ চ্যাট আরও সুরক্ষিত থাকবে। আপাতত বিটা ভার্সনে চলছে এই ফিচার।

তথ্যসূত্র: জিনিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com