রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ৯

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জে নতুন করে নয় জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জে মোট ১৫ জন করোনায় আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘১২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছিল। তার মধ্যে নয় জনের করোনা শনাক্ত হয়।’

নয় জনের মধ্যে সিরাজগঞ্জ পৌরসভার তিন জন স্টাফ, কাজিপুর উপজেলার পাঁচ জন এবং বেলকুচি উপজেলার এক জন রয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com