শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

‘৯৯৯’ কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিল ইভ্যালি

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : জাতীয় জরুরি সেবা কেন্দ্র ‘৯৯৯’ কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করলো ইকমার্সভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি। করোনা পরিস্থিতির মাঝেও বাংলাদেশ পুলিশ পরিচালিত সেবা কেন্দ্রটিতে দায়িত্ব পালনরত সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় এসব সামগ্রী দেয়া হয়।

বৃহস্পতিবার রাজধানীতে ‘৯৯৯’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৪৯০ প্যাকেট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। ইভ্যালির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক আতিকুর রহমান ‘৯৯৯’র অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহর কাছে নিরাপত্তা সামগ্রীগুলো হস্তান্তর করেন।

নিরাপত্তা সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে একটি করে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, আই প্রটেক্টিভ গ্লাস এবং তিনটি সার্জিক্যাল ফেস মাস্ক। এছাড়া ৯৯৯ কার্যালয়ের জন্য তিনটি থার্মোমিটারও দেয়া হয়।

এসময় বাহন এক্সপ্রেসের চেয়ারম্যান কাজী নাসিম উদ্দিনসহ ‘৯৯৯’ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com