শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ইন্সট্রুমেন্টাল এক্সেস এ্যাওয়ার্ড পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : এশিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ইন্সট্রুমেন্টাল এক্সেস এ্যাওয়ার্ড অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ এই এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই প্রথমবারের মত এই এ্যাওয়ার্ড পাচ্ছে।

নিম্ন ও মধ্যবিত্ত দেশের বিশ্ববিদ্যালয়ের তরুণ বিজ্ঞানীদের শিক্ষা ও গবেষণার জন্য স্বল্প খরচে উন্নত মানের বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেয়ার ব্যবস্থা করা হয় এই প্রোগ্রামের মাধ্যমে। আমেরিকার Seeding Leab নামের বেসরকারি এই সংগঠন এই এওয়ার্ড দিয়ে থাকে। যার উদ্দেশ্য, নিম্ন মধ্যবিত্ত দেশের তরুণ বিজ্ঞানীদের নতুন কিছু আবিষ্কার ও গবেষণায় উৎসাহিত করা।

জানা যায়, এই এওয়ার্ডের মাধ্যমে গবেষণার যন্ত্রপাতি বিশ্বের ১০টি দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগে সরবরাহ করবে। এছাড়া যারা মনোনীত হয় বিশ্বব্যাপী সেডিং ল্যাবের অন্যান্য বিজ্ঞানীদের সংস্পর্শে আসার সুযোগ দিয়ে থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com