শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

১৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ জাকির হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-২।

সোমবার (৩১ মে) বিকেলে তাকে আটক করা হয়। র‍্যাব-২ জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি কাভার্ডভ্যান এর পেছনের দরজার ভিতরে ইয়াবা ঢুকিয়ে ঝালাই করে ইয়াবার চালানটি আনা হচ্ছিল। এসব ইয়াবার গন্তব্য ছিল গাজীপুর জেলার চন্দ্রা এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দীন ফারুকী জানান, গাড়ি থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো সেভলন ও সাবানের প্যাকেটে ভরা ছিল। সাবানের প্যাকেটের গায়ে ‘নট ফর সেল’ লেখা ছিল।

আটককৃতের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com