শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বেশি দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি, ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম মহানগরীতে রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার বেশি মূল্যে বিক্রি. অবৈধ মজুদ ও সঙ্কট সৃষ্টির দায়ে এক ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর আসকার দীঘির পাড় ও চকবাজারে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

তিনি জানান, বর্তমান করোনা সংকটে কিছু অসাধু ব্যাবসায়ী মানুষের জীবন নিয়ে খেলা শুরু করেছে। তারা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অতিপ্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি ও দাম বৃদ্ধি করে ক্রেতাদের কাছ থেকে বিপুল মুনাফা হাতিয়ে নিচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে নগরীর চকবাজার এলাকার কাতালগঞ্জে অবস্থিত বিসমিল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com