শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দিনাজপুরের হিলিতে নমুনা দেওয়ার ৯দিন পর করোনা উপসর্গ নিয়ে একজন আনসার সদস্য (৬০) মারা গেছেন।
বুধবার (১০ জুন) সকালে উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামে তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আলী।
স্থানীয়রা জানান, সাহেব আলী নামের এই আনসার সদস্য নায়ারনগঞ্জে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ১০ দিন আগে জ্বর,সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হিলি’র জাংগই গ্রামের নিজ বাড়িতে আসেন। পরের দিন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তার নমুনা পরীক্ষা ফলাফল এখনও পাওয়া এসে পৌঁছায়নি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, স্বাস্থ্যবিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে তাকে দাফন করা হবে।
নগরকন্ঠ.কম/এআর