শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ট্রেনের ভাড়া চার টাকা বেশি নেয়ায় ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ৯ টাকার ট্রেন ভাড়া ১৩ টাকা নেয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় রেলওয়ের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ‘রাহাত এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়। ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ জুন) শুনানি শেষে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, অভিযোগকারী ইফতেখার খান প্রতীক গত ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে রাহাত এন্টারপ্রাইজ পরিচালিত ৪৯২ লোকাল ট্রেনে গাবতলী থেকে তালোড়া পর্যন্ত যাত্রা করেন।

গাবতলী স্টেশনে ভাড়ার তালিকায় গাবতলী-তালোড়া লোকাল ট্রেন ভাড়া ৯ টাকা উল্লেখ আছে। কিন্তু রাহাত এন্টারপ্রাইজ তার নিকট থেকে ১৩ টাকা আদায় করেছিল।

পরে ভোক্তা লিখিত অভিযোগ দিলে শুনানিতে রাহাত এন্টারপ্রাইজ (বেসরকারি ব্যবস্থাপনায় রেলওয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সেবা (০৯ টাকার ভাড়া ১৩ টাকা নেয়ায়) বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, আরোপিত জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার ৫০০ টাকা অভিযোগকারীকে প্রদান করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com