শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

জীবন বাঁচাল অ্যাপল ওয়াচ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : অ্যাপল ওয়াচ গ্রাহকের জীবন বাঁচিয়েছে এমন অনেক ঘটনা আগেও অনেকবার শোনা গেছে। এবার জরুরি সেবা ডেকে নিজের জীবন বাঁচানোর কৃতিত্ব অ্যাপল ওয়াচকে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক বাসিন্দা।

সম্প্রতি জরুরি সেবা ৯১১-এর একটি কল পেয়েছে অ্যারিজোনা অঙ্গরাজ্যে চ্যান্ডলার পুলিশ বিভাগের যোগাযোগ কেন্দ্র। ওই কলে কোনো মানুষ সেবা চাননি বরং একটি কম্পিউটার ভয়েস জানায়, অ্যাপল ওয়াচের মালিক নিচে পড়ে গেছেন এবং কোনো সাড়া দিচ্ছেন না। ওই বার্তার সঙ্গে জরুরি সেবা কেন্দ্রকে গ্রাহকের সঠিক অবস্থান জানিয়েছে অ্যাপল ওয়াচ…।

কেন্দ্রের কল গ্রাহক অ্যাদ্রিয়ানা ক্যাসিওলা বলেন, ‘কী ঘটছিল এবং তিনি কোথায় ছিলেন সে বিষয়ে তিনি কোনো তথ্যই দিতে পারতেন না। এমনকি সহায়তা পৌঁছানোর আগে তিনি জানতেনও না, যে সহায়তা আসছে।’ ওয়াচ সিরিজ ৪-এ প্রথম ‘ফল ডিটেকশন’ ফিচার আনে অ্যাপল।

গ্রাহক যদি আছড়ে পড়েন এবং ৬০ সেকেন্ডের মধ্যে সাড়া না দেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় জরুরি সেবার সহায়তা চায় ফিচারটি। ক্যাসিওলা বলেন, ‘সহায়তা করার জন্যই প্রযুক্তি, বিশেষভাবে জরুরি কাজে যখন এটি কারও জীবন বাঁচাতে পারে এবং আমরা যা খুঁজছি তা হল, যখন আপনার কী লাগবে আপনি যখন বলতে পারছেন না তখন সহায়তা করা।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com