শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সরকারি ওষুধ চুরির দায়ে গ্রেপ্তার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ তপন কুমার বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্বাস আলী আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৯ জুন সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে তপন কুমার বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় ১০ জুন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমান শাহবাগ থানায় মামলা করেন।
জানা গেছে, তপনসহ অন্যরা একটি চক্র তৈরি করেছে। তারা দীর্ঘদিন ধরে ওষুধ চুরি করে বিক্রি করছিল। ওই চক্রের সদস্যদের ধরতে তাদের ওপর নজরদারি চলছিল।
নগরকন্ঠ.কম/এআর