শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাসমত আলী (৩৫) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়েছে। পরে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আটক হাসমত আলী শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আকবর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট মো. আরিফুজ্জামান আদালত পরিচালনা করে এ রায় দেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজমান বাজারে ৪/৫টি মিষ্টির দোকানে হাসমত আলী ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন ভয়ভীতি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ রাজমান বাজার থেকে হাসমত আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ম্যাজিস্ট্রেটকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com