শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যশোরের শার্শায় করোনায় আক্রান্ত হয়ে ইয়াকুব আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, ইয়াকুব আলী করোনাসহ অন্যান্য রোগ নিয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় গতকাল বুধবার নিজ বাড়িতে ফেরেন তিনি। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. দিলীপ কুমার রায়সহ নতুন করে ১০ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৬ জনে। মৃত্যু হলো দুজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ জন।
নগরকন্ঠ.কম/এআর