শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মানব পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তবালী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১ সদস্যরা আবু তাহের প্রধান নামে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছেন।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত আবু তাহের প্রধানসহ তার তিন সহযোগী মানবপাচার চক্রের সঙ্গে জড়িত।

তারা নোয়াখালী জেলার চাটখিল থানাধীন ভরতপুর এলাকার সাইদুল হকের ছেলে মিজানুর রহমানের ছোট ভাই মেহেদী হাসান (২৪) ও তার চাচাতো ভাই নাসিম চৌধুরীসহ (৪০) আরও অজ্ঞাতনামা অনেককে কানাডায় পাঠানোর নামে ভারতে পাচার করে জিম্মি ও নির্যাতন করতো।

মানবপাচারকারীরা এসময় মিজানুর রহমানের দুই ভাইয়ের কাছ থেকে ৩ হাজার মার্কিন ডলার, ভারতীয় রুপি, আনুমানিক ১ লাখ টাকা মূল্যের ২টি এন্ড্রয়েড মোবাইল ফোনসেট, হাতঘড়িসহ অনুমানিক ১ লাখ টাকা মূল্যের অন্যান্য জিনিস হাতিয়ে নেয়।

চক্র এ পর্যন্ত নগদ ও বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে ৩৩ লাখ টাকাসহ সর্বমোট ৪০ লাখ টাকা হাতিয়ে নেয় বলে উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

এ ঘটনায় মিজানুর রহমান (৪২) বাদী হয়ে ঢাকার তেজগাঁও থানায় একটি মানব পাচার মামলা (মামলা নং-০৯, তারিখ-১০/০৬/২০২০) দায়ের করেন।

ওই মামলার প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকশ দল মানব পাচার মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী এলাকা থেকে আবু তাহের প্রধানকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার হওয়া আবু তাহের প্রধানের বাবার নাম ফকির চান। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী উত্তর গোপালপুর এলাকায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com