শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : হুয়াওয়ে ক্লাউড এশিয়া প্যাসিফিক ইন্টারনেট ইন্ডাস্ট্রি সামিট অনলাইন সফলভাবে শেষ হয়েছে। সামিটে বিস্তৃত পরিসরে কৌশলগত বিষয়ের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে, যা এ অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে হুয়াওয়ের ৫জি, ক্লাউড ও এআই এর সুপরিচিত এবং উদ্ভাবনী প্রযুক্তির সহায়তায় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে সহায়তা করবে।
‘গো ক্লাউড, গো গ্লোবাল’ প্রতিপাদ্যের এ সামিটে ইকোসিস্টেমের বিস্তৃতির জন্য সামনের পরিকল্পনাগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়, যেখানে হুয়াওয়ে ব্যবহারকারী, গ্রাহক, শিক্ষার্থী, বিশেষজ্ঞ, ব্যবসা প্রতিষ্ঠান ও এ খাত সংশ্লিষ্ট সদস্যদের একত্রিত করে সমন্বিত সহযোগিতার জন্য হুয়াওয়ের ক্লাউড, এআই, ৫জি ও ইন্টারনেট সমাধানের সুবিধাগুলো তুলে ধরবে। এ পরিকল্পনাগুলোর আওতায় বৈশ্বিক হুয়াওয়ে মোবাইল সার্ভিস (এইচএমএস) ইকোসিস্টেম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। যেখানে ১০০ মিলিয়ন সমমূল্যের মার্কিন ডলার প্রণোদনা দেয়া হবে, যাতে করে এ অঞ্চলের ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক পরিসরে যেতে আরো দক্ষতা অর্জন করতে পারে।
‘বৈশ্বিক কানেক্টিভিটি, সেবা ও ইকোসিস্টেমের সুবিধার জন্য হুয়াওয়ে ক্লাউড বৈশ্বিকভাবে সহজলভ্য, বিশ্বাসযোগ্য, উন্মুক্ত প্ল্যাটফর্ম নিয়ে এসেছে যা ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক পরিসরে তাদের ব্যবসার বিস্তৃতিতে সহায়তা করবে,’ বলেন হুয়াওয়ে ক্লাউডের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের পরিচালক মার্ক চ্যান।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এবং বৈশ্বিক টেলিকমগুলোর মধ্যে একটি জোট তৈরি করার উদ্দেশ্যে নিজেদের একটি বিশেষ প্রোগ্রাম ঘোষণা করেছে হুয়াওয়ে। যেখানে ইন্টারনেট সেবাদাতারা নিজেদের বিস্তার ঘটাতে পারবে।
‘স্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোর সাথে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অংশীদারিত্বের প্রক্রিয়াকে সহজ করতে একটি ইকোসিস্টেম নির্মাণের লক্ষ্যে কাজ করছে হুয়াওয়ে,’ বলেন হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ক্যারিয়ার বিজনেস অ্যান্ড নেটওয়ার্ক কন্সালট্যান্সি বিভাগের পরিচালক ঝ্যাং জিং। তিনি আরো বলেন, ‘এর ফলে নতুন নতুন বাজারে তারা খুব সহজেই প্রবেশ করতে পারবে।’
সামিটে ১০টিরও বেশি এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশেষজ্ঞরা যুক্ত হয়ে এ খাতের সামগ্রিক চিত্র নিয়ে তাদের মতামত ও এর পরিবর্তনগুলো নিয়ে আলোকপাত করেন। এর পাশাপাশি ইকোসিস্টেমের গুরুত্ব যেখানে তথ্য ও উদ্ভাবন এবং মেধার চর্চা করা হবে তা নিয়েও কথা বলেন। এছাড়া, বিভিন্ন মাত্রায় ডিজিটাল রূপান্তরের সহায়তার জন্য হুয়াওয়ের বিভিন্ন সমাধান এবং প্রযুক্তি খাতের বিকাশে সহযোগিতামূলক কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
নগরকন্ঠ.কম/এআর