শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার আদমদীঘির সান্তাহারে আকষ্মিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণে এক আটোচালকের (৩০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় সান্তাহার স্টেশন রোডে ঘটনাটি ঘটে।
মৃত দেলোয়ার কাজী নওগাঁর তিলকপুরের ভবানীপুর গ্রামের সেকেন্দার কাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, সান্তাহার থেকে তিলকপুর সড়কে ওই ব্যক্তি অটোরিকশা চালাতেন। শুক্রবার বিকেলে তিনি সিএনজিতে করে সান্তাহার স্টেশন রোডের স্ট্যান্ডে এসে নামেন। এরপর তিনি একটি ওষুধের দোকানে যাচ্ছিলেন। দোকানে পৌঁছানোর আগেই হঠাৎ করে তার কোমর থেকে রক্তক্ষরণ শুরু হয়। ছটফট করতে-করতে রাস্তার পাশে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আনিছুর রহমান জানান, ওই ব্যক্তির কোমরে থাকা ব্যাগে নেশার অ্যাম্পুল ইঞ্জেকশন, গাড়ির কাগজপত্র ও চাবি পাওয়া গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টায়ও তার পরিবারের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
নগরকন্ঠ.কম/এআর