শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ট্রান্সফরমার গায়ে পড়ে আইসক্রিম বিক্রেতার মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার গায়ে পড়ে লুৎফর রহমান (৩৫) নামের এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যার পর ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লুৎফর টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর এলাকার মো. সায়েদ মিয়ার ছেলে।

এর আগে শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ধীতপুর এলাকায় তার গায়ের ওপর ট্রান্সফরমার পড়ে। এতে তিনি গুরুত্বর আহত হন।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মোকলেছুর রহমান জানান, দুপুরে ধীরপুর এলাকায় পল্লী বিদ্যুতের লোকজন একটি ট্রান্সফরমার পরিবর্তন করছিলো। এসময় লুৎফর সেখানে আইসক্রিম বিক্রি করছিলো। তাদের লোকজন কম থাকায় সহযোগীতার জন্য লুৎফরকে ডাকা হয়। এসময় একটি ট্রান্সফরমার উপর থেকে হঠাৎ লুৎফরের উপর পড়ে গেলে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com