শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কাছে আসেনি স্বজনেরা, সৎকার করলো ধামরাই পুলিশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসের উপসর্গে মারা যাওয়া এক নারীর লাশের কাছে আসেনি স্বজনদের কেউ। পরে তার লাশ দাহ করেছে ধামরাই থানা পুলিশ।

শুক্রবার (১২ জুন) ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক সাহা রাইজিংবিডিকে তথ্যটি নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে মারা যান ওই নারী।

পুলিশ জানায়, ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে এক সপ্তাহ আগে মারা যান। এরপর তার বাড়ির গৃহপরিচারিকা পাখি মন্ডলও ঠান্ডা, জ্বর ও কাশিতে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে গৃহপরিচারিকা পাখি মন্ডলেরও মৃত‌্যু হয়।

তবে তার লাশ সৎকারে আত্মীয়-স্বজন কেউ এগিয়ে আসছিল না। পরে ওসির র্নিদেশে থানার এসআই খাইরুল ইসলাম একটি টিম নিয়ে ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটি ও স্থানীয় পৌর কাউন্সিলরের সহায়তায় লাশ উদ্ধার করে স্থানীয় শ্মশানে সৎকার করেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় লাশের সৎকার করতে তার কোনো আপনজন এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় স্থানীয় শ্মশানে দাহ করে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com