শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে রেড জোন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা সংক্রমণ মোকাবেলায় গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রেড জোন হিসেবে ঘোষণা জেলা প্রশাসক তরিকুল ইসলাম। শুক্রবার রাত ১২টা থেকে ওই এলাকাগুলোতে লকডাউন কার্যকর করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংক্রমণের হার বিবেচনায় এনে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাত ১২টা থেকেই লকডাউন কার্যকর করা হবে।

এছাড়া কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের সাতটি গ্রামকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের হিসাব মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন। এখন পর্যন্ত মৃত‌্যু হয়েছে ২২ জনের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com