শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

মাদক সেবনের টাকা না পেয়ে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকার রাড়ি বাড়ি মসজিদের সামনে মো. মামুন মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক মো. রাব্বীকে আটক করেছে পুলিশ।

নিহত মামুন মাতুব্বর ঐ এলাকার আলআমিন মৃধার বাড়ি ভাড়াটিয়া। তিনি পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার সোবাহান মাতুব্বরের ছেলে। মামুন পেশায় একজন অটোরিকশা চালক এবং ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ জানান, আটক রাব্বী একজন মাদকাসক্ত। পুরনো বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে রাড়ি বাড়ি মসজিদের সামনে মামুনের সাথে রাব্বীর দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে রাব্বী ধারালো অস্ত্র দিয়ে মামুনকে এলোপাথারী কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। মাদক সেবনের টানা চেয়ে না পেয়ে রাব্বী অটোরিকশা চালক মামুনকে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. রাসেল।

নগরীর কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, পুরনো বিরোধের জের ধরে মামুনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে রাব্বী একাই অংশ নেয়। ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com