শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

আখাউড়া দিয়ে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকা পড়া ২৪ জন বাংলাদেশি।

শনিবার (১৩ জুন) সকাল থেকে দুপুর নাগাদ ২৪ জন বাংলাদেশি নিজ দেশে ফিরে আসেন।

তাদের সবাইকে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক।

সংশিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণরোধে লকডাউন চলায় ভারতের বিভিন্ন স্থানে ওই বাংলাদেশিরা আটকা পড়েছিলেন। পরবর্তীতে তারা আগরতলায় পৌঁছে আবারও আটকা পড়েন।

আগরতলায় কর্মরত কয়েকজন বিএসএফ সদস্যসহ অন্যান্যরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৭ জুন থেকে যাত্রী আসা-যাওয়াও বন্ধ রাখা হয়।

শনিবার সকাল থেকে আবার যাত্রী আস-যাওয়া শুরু হলে দুপুর নাগাদ ২৪ জন বাংলাদেশি নিজ দেশে ফিরে আসেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com