শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

নিয়ম লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিয়ম লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে পণ্য পরিবহনের অভিযোগ করেছেন পণ্যবাহী জাহাজ মালিকরা।

তারা বলেছেন, ওয়াটার ট্রান্সপোর্ট সেলের বিধান ও সরকারি আদেশ উপেক্ষা করে সিরিয়াল ছাড়াই জাহাজে পণ্য লোড ও পরিবহন করা হচ্ছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় রাজধানীর টিসিবি ভবনে এক মতবিনিময় সভায় জাহাজ মালিকেরা এসব অভিযোগ করেন।

সভায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানানো হয়। একইসঙ্গে এসব অনিয়মের প্রতিবাদ জানাতে ‘নৌযান ব্যবসা রক্ষায় সম্মিলিত সংগ্রাম কমিটি’ গঠন করা হয়। ওয়াটার টান্সপোর্ট সেলের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়াসহ ৬ দফা দাবি জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পণ্যবাহী জাহাজ মালিক সমিতির সাবেক সভাপতি মাহবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাবেক সহ-সভাপতি খুরশীদ আলম।

পরে ইকবাল হোসেনকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে সদস্য সচিব, মাহবুব উদ্দীন আহমেদকে প্রধান উপদেষ্টা ও রকিবুল আলম দিপুকে মুখপাত্র করা হয়। সভায় জাহাজ মালিকরা অংশ নেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com