শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রশান্ত দাস (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা এক আরোহী আহত হন।

শনিবার (১৩ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার এস আই আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।

এসময় মোটর সাইকেল অপর আরোহী আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত প্রশান্ত দাস সোনারগাঁয়ের মরিচারটেক গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে।

এস আই আসাদুর রহমান বলেন, ‘বিকেলে পুরিন্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এর ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com