শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

বগুড়ায় করোনা আক্রান্ত ৩ ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন এবং করোনা উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে।

করোনা পজিটিভ অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, তারা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার মমতাজুর রহমান (৭০), রহমানগর এলাকার বিজন কুমার নিয়োগী (৫২) ও শহরতলীর বারোপুর এলাকার হারুন অর রশিদ (৭২)।

এছাড়া কলোনী এলাকার শামীম আহম্মেদ বুলু (৫৬), কাহালু উপজেলার নাইম (১৪), শিবগগঞ্জ উপজেলার রাব্বি (৪৫) ও পাবনা জেলার ইমরান নাজির (৩৬) করোনার উপর্গ নিয়ে মারা যান।

শনিবার (১৩ জুন) বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শফিক আমিন কাজল জানান, শুক্রবার (১২ জুন) সকালে ভর্তি অবস্থায় নাইম, বিকেলে মমতাজুর রহমান, রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে নেওয়ার পথে বিজন কুমার নিয়োগী, রাত নয়টায় রাব্বি, রাত ১০টায় শামীম আহম্মেদ বুলু ও শনিবার (১৩ জুন) সকালে হারুন অর রশিদ এবং পাবনা জেলার ইমরান নাজির মারা যান।

তিনি আরও জানান, যারা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, এ পর্যন্ত জেলায় ১৪ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। মোট আক্রান্ত এক হাজার ১৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com